• Home
  • দেশ
  • পঞ্চগড়ে কুখ্যাত মাদক কারবারি আটক
Image

পঞ্চগড়ে কুখ্যাত মাদক কারবারি আটক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় পৌর এলাকার ধাক্কামারা এলাকায় জেলা প্রশাসন, পুলিশ ও আনসারের যৌথ অভিযানে ফেনসিডিল ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার সহ একজনকে আটক করা হয়েছে।আটক ব্যক্তি হলেন ধাক্কামারা এলাকার মোহাম্মদ আব্দুল মোমেনের ছেলে মোহা।ম্মদ মিজানুর রহমান (৩৮)।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে মিজানুর রহমানের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার বাড়ির দক্ষিণ পাশের সীমানায় খড়ের গাদার নিচ থেকে ৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া বাড়ির পূর্ব পাশের সীমানায় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১২ বোতল ফেনসিডিল ও উইনসেরেক্স-১৫ বোতলসহ মোট ২৭ বোতল ফেনসিডিল জাতীয় মাদক উদ্ধার করা হয়।

অভিযানকালে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ অর্থের আনুমানিক মূল্য ৫৫ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত আলামতের নমুনা সংগ্রহ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এ ঘটনায় আটক মিজানুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার অপর আসামি মোহাম্মদ বাবুল হোসেন (৪০) পলাতক রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »