নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:রাজশাহীর তাহেরপুর পৌর জামায়াতের আমীর ও অধ্যাপক মাওলানা শহীদুজ্জামান মীরের পিতা মোঃ হাফিজ উদ্দিন মীর ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১৬ জুন) ভোর সাড়ে ৫ দিকে তিনি তার নিজ বাসভবন তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ড বাজার পাড়া মহল্লায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারকম জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৯০)। তিনি স্ত্রী, দুইপুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখেগেছেন। মরহুমের মৃত্যু খবর ছড়িয়ে পড়লে সকালে ছুটে যান তার বাস ভবনে শোকার্ত নারী-পুরুষ লোকজন। মরহুমের কর্ম জীবনে তাহেরপুর বাজারের বিশিস্ঠ ব্যবসায়ী ও বাগমারার শ্রীপুর ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন। মরহুমের জানাযায় নামাজ বিকাল ৫.৩০ মিনিটের তাহেরপুর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের জানাযার নামাজে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় ও বিভিন্ন উপজেলার কলেজ,মাদ্রাসা,বিদ্যালয়সহ বিএনপি,জামায়াত,জাতীয়পাটি সহ বিভিন্ন দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী প্রমুখ।














