• Home
  • বিনোদন
  • কলকাতায় সস্ত্রীক হেনস্তার অভিযোগে মোশাররফ করিম বললেন, তেমন কিছুই ঘটেনি
Image

কলকাতায় সস্ত্রীক হেনস্তার অভিযোগে মোশাররফ করিম বললেন, তেমন কিছুই ঘটেনি

কলকাতার নিউ মার্কেট এলাকায় জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও তার স্ত্রী রোবেনা রেজা জুঁই হেনস্তার শিকার হয়েছেন। সামাজিক মাধ্যমে হেনস্তার খবর ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

গণমাধ্যমকে মোশাররফ জানিয়েছেন, সামাজিক মাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি। অভিনেতার ভাষ্য, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

অভিনেতা আরও বলেন, ‘আমি ঘুরতে পছন্দ করি। সে হিসেবেই কলকাতায় আসা। তিন চার দিনের মধ্যেই ঢাকায় ফিরব।’

ঘটনার সূত্রপাত মঙ্গলবার (১৬ জুন) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মোল্লা মোহাম্মদ ফারুক আহসানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তিনি দাবি করেন, রাত ১০টার দিকে কলকাতার নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে মোশাররফ করিম ও তাঁর স্ত্রীকে একটি রাজনৈতিক সংগঠনের কিছু অভিনেতার ওপর আক্রমণ করে। যা একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এই ঘটনায় তীব্র পতিবাদ জানিয়ে ভারত সরকারের কাছে সুষ্ঠু তদন্তের দাবি তোলেন তিনি।

ফারুক আহসানের পোস্টের পর বিষয়টি নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়। এছাড়াও দলটির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সদস্য তানসিম জারা অভিনেতার পাশে থাকার কথা জানান।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »