পঞ্চগড় প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক সীমান্তে হত্যা ও পুশইনের প্রতিবাদে জামাত সহ ১১ দলীয় জোট পঞ্চগড়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। ১১দলীয় নেতাকর্মীরা শুক্ররবার পঞ্চগড় কোর্ট চত্বর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের করে।এরপর মিছিলটি পঞ্চগড় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌরঙ্গী মোড়ে গিয়ে সমবেত হয়ে প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
সমাবেশেষে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, সেক্রেটারী জেনারেল দেলোয়ার হোসেন, নায়েবে আমির মফিজ উদ্দীন, জাগপার সাধারন সম্পাদক শাহরিয়ার আলম বিপ্লব, জাতীয় নাগরিক পািটর জেলা সাংগঠনিক সম্পাদক শিশির আসাদ, শিবিরের জেলা সভাপতি রাশেদ ইসলাম ওবাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি মাসুদ রানা।
এসময় বক্তারা বলেন, ভারত সরকার সীমান্তে উদ্দেশ্য প্রনোদিত ভাবে পুশইন ও হত্যার মতো জঘন্য কর্মকান্ড করে চলেছে। দেশের জনগন এটা মেনে নিচ্ছেনা। এটা বন্ধ না হলে জনগনকে নিয়ে মানব ঢাল তৈরি করা হবে। তারা সরকারকে নতজানু নীতি থেকে বের হওয়ার কথা বলেন।















