পঞ্চগড় প্রতিনিধি: উদীয়মান তরুণদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা-ধারা এবং উদ্যেক্তাতা হওয়ার মানসিকতা গড়ে তুলতে পঞ্চগড়ে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
পঞ্চগড় সদর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে শুক্ররবার উপজেলা পরিষদের হল রুমে এ উপলক্ষে দিনব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে উপজেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর সমাধান, স্টার্টআপ আইডিয়া ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প উপস্থাপন করে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান।অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক বিতরণ করেন।















