• Home
  • আন্তর্জাতিক
  • সংঘাত বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় শান্তি স্মারক রোববার সই হতে পারে
Image

সংঘাত বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে জেনেভায় শান্তি স্মারক রোববার সই হতে পারে

উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনা ও সংঘাত বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি স্মারক আগামী রোববার সই হতে পারে। সম্ভাব্য এই স্বাক্ষর অনুষ্ঠান সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পশ্চিমা একাধিক সূত্র।

সূত্র জানায়, সমঝোতা স্মারকের ভাষা শনিবারের মধ্যে চূড়ান্ত করার লক্ষ্যে কাজ চলছে, যাতে রোববারেই দুই পক্ষের শীর্ষ পর্যায়ের প্রতিনিধিরা এটি স্বাক্ষর করতে পারেন।

প্রস্তাবিত খসড়ায় ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ তহবিল মুক্ত করা এবং বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। তবে এসব শর্তের বিনিময়ে যুক্তরাষ্ট্র ও ইরান কী ধরনের পারস্পরিক ছাড় দেবে, তা এখনো স্পষ্ট নয়।

এদিকে ইরান লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের শর্তে অনড় রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে রাখার বিষয়ে দীর্ঘমেয়াদি নিশ্চয়তা চায়।

হোয়াইট হাউজ জানিয়েছে, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং দুই পক্ষই একটি সমাধানের দিকে এগোচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »