• Home
  • দেশ
  • পঞ্চগড়ে প্রসুতি ও নবজাতক শিশু মৃত্যু ; সিলগালা আদর্শ ক্লিনিক
Image

পঞ্চগড়ে প্রসুতি ও নবজাতক শিশু মৃত্যু ; সিলগালা আদর্শ ক্লিনিক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় আদর্শ ক্লিনিকে তিন দিনের ব্যবধানে এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু হয়েছে। বুধবার (১০ জুন) রাত ১১টার দিকে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ক্লিনিকটির অপারেশন থিয়েটার (ওটি) ও লেবার রুম সিলগালা করেন।

জানা গেছে, সম্প্রতি আদর্শ ক্লিনিকে চিকিৎসা ও প্রসবসংক্রান্ত সেবা গ্রহণের সময় এক প্রসূতি মা ও দুই নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এমন মৃত্যুর ঘটনায় নিহতদের স্বজনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা চিকিৎসায় অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ তোলেন। এ ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।বিষয়টি নজরে আসে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের। এঘটনার পর বুধবার রাতে সিভিল সার্জন ডা. মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় তদন্তের স্বার্থে ক্লিনিকটির অপারেশন থিয়েটার ও লেবার রুম সাময়িকভাবে সিলগালা করা হয়। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, “একাধিক মৃত্যুর ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত ওটি ও লেবার রুম বন্ধ থাকবে। তদন্তে কোনো ধরনের অবহেলা বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »