• Home
  • রাজনীতি
  • মধ্যরাতে মাহফুজ আলমের বিস্ফোরক ফেসবুক পোস্ট
Image

মধ্যরাতে মাহফুজ আলমের বিস্ফোরক ফেসবুক পোস্ট

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী-সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

রোববার (৮ জুন) দিবাগত রাত ১টার দিকে দেওয়া ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘এটাই। এখানে ট্রুথ, জাস্টিস অ্যান্ড রিকনসিলিয়েশন হবে না। ৭১-এর যুদ্ধাপরাধের সহযোগী ও ২৪-এর মানবতাবিরোধী অপরাধী উভয়ের জন্যই শোক প্রস্তাব হবে। কোনো বিচার না, ফ্যাক্টস ফাইন্ডিং না, ক্ষমাপ্রার্থনা না। এটাই হয়ত সিন্থেসিস! আমরাই বুঝি নাই এতদিন।’

অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা আরও লিখেন, ‘সবাই দেখসি মোনাজাত ধরসে। অভ্যুত্থানের নেতারাও। পরিবেশ সুন্দর। কোথাও কোলাহল নেই!’

এর আগে রোববার (৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট অধিবেশন) শুরুতে উনসত্তরের গণ-অভ্যুত্থান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতা তোফায়েল আহমেদসহ ১৬ জন সাবেক মন্ত্রী-সংসদ সদস্যের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

Related Posts

1 Comments Text
  • Lachlan1086 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/WDIdS
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »