• Home
  • আন্তর্জাতিক
  • ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ দেশে সুনামির সতর্কতা
Image

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ৩ দেশে সুনামির সতর্কতা

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার (৮ জুন) শক্তিশালী এই ভূমিকম্পের পর ফিলিপাইন ছাড়া প্রতিবেশি আরো দুই দেশ সুনামির সতর্কতা জারি করা হয়েছে।জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) বরাতে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

জিএফজেড জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পটি আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পের পর ফিলিপাইন এবং প্রতিবেশি দেশ ইন্দোনেশিয়া ও জাপান সুনামির সতর্কতা জারি করেছে।ফিলিপাইনের সংস্থা ‘ফিভলকস’ জানিয়েছে, ভূমিকম্পটি ছিল ৭ মাত্রার।

তারা ক্ষয়ক্ষতি এবং এক মিটারের বেশি উচ্চতার ঢেউয়ের সতর্কতা জারি করেছে, যা কয়েক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।অন্যদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূ-পদার্থবিজ্ঞান সংস্থা (বিএমকেজি) ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৭ বলে উল্লেখ করেছে।

ফিলিপাইনের সারাঙ্গানি প্রদেশের আলাবেল শহরের পুলিশ প্রধান বেঞ্জি আনচেতা জানান, সকালের পতাকা উত্তোলন অনুষ্ঠানের সময় ভূমিকম্পটি অনুভূত হয়। এর পরপরই পুলিশ ভবনে কিছু ফাটল দেখা দেয়।

Related Posts

1 Comments Text
  • Julius689 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/EZonP
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »