• Home
  • দেশ
  • পঞ্চগড়ে সহপাঠিদের সাথে গিয়ে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
Image

পঞ্চগড়ে সহপাঠিদের সাথে গিয়ে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে সহপাঠিদের সাথে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুর আনুমানিক একটার দিকে সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের সাহেবীজোত এলাকায়।নিহতরা হলো; জোতহাসনা এলাকার পিতামৃত জাকির হোসেনের ছেলে আব্দুর রহিম (১৪) ও সাহেবীজোত এলাকার আশরাফুল ইসলামের ছেলে লাবিব (১৩)।

প্রত্যক্ষদর্শীর উর্দ্ধতি দিয়ে সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম রবি জানান, রবিবার দুপুর আনুমানিক একটার দিকে কয়েকজন সহপাঠিদের সঙ্গে সাহেবীজোত এলাকার আজিমুল হকের পুকুরে গোসল করতে যায়। এসময় দুজন হঠাৎ পুকুরটির মধ্য ভাগে গিয়ে ডুবে যায়। এসময় সহপাঠিদের চিল্লাচিল্লিতে স্থানীয় লোকজন ছুটে আসে। এরপর তাদের পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহতরা সাতমেরা ইউনিয়নের দশমাইল হাফেজিয়া নুরানি মাদ্রাসার শিক্ষার্থী। মাদ্রাসা বন্ধ থাকায় তারা কাউকে না জানিয়ে পুকুরে গোসল করতে যায়। মরদেহ দুটি নিজ নিজ পরিবারে বাড়িতে নিয়ে যায় স্বজনরা।তবে জানা যায়, মরদেহ দুটির বিষয়ে নিহতের পরিবার রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় অবস্থান করছিল।

এব্যাপারে সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানান, পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে গেছে। সুরতাল হাল রির্পোট তৈরি করে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে।

Related Posts

1 Comments Text
  • Angelina2510 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/qLltZ
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »