কাউনিয়া (রংপুর) প্রতিনিধি- রংপুরের কাউনিয়ায় তিন মাদক সেবনকারীর কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) অংকন পাল। উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি গ্রামের মৃত সোনা মিয়ার পুত্র মাদক সেবনকারী রেজাউল হক, একই গ্রামের মৃত্যু মনজুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আলী এবং পূর্ব চান্দঘাট গ্রামের আব্দুল কাদেরের পুত্র ফারুক কে তিন মাসের করে বিনাশ্রম কারাদÐ প্রদান করেন।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন বলেন ৩ মাদক সেবনকারী কে শুক্রবার রাতে নিজ এলাকা থেকে মাদক সেবনের সময় হাতে নাতে গ্রেফতার করা হয়। পরে শনিবার দুপুরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে তাদের সাজা হওয়ায় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।















