Image

গ্রাহক ও পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ালো বিইআরসি

দেশে বিদ্যুতের দাম আবারো বাড়ানো হয়েছে। বুধবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করে। ঘোষণা অনুযায়ী পাইকারি পর্যায়ে প্রায় ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ১৬.৬৮ শতাংশ বাড়ানো হয়েছে। সেই হিসাবে গ্রাহক পর্যায়ে প্রতিকিলোওয়াটে ১ টাকা ৫২ পয়সা বেড়ে ১০ টাকা ৬৩ পয়সা এবং পাইকারিতে সাত টাকা থেকে বেড়ে ৮ টাকা ৩৯ পয়সা হয়েছে। নতুন এই মূল্য ১ জুন থেকে কার্যকর ধরা হবে।

এর আগে বিইআরসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো), পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবিপিএলসি), বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো এবং নেসকোর মূল্যবৃদ্ধির প্রস্তাব নিয়ে কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছে। এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের বিরোধিতা করেন। তাদের অভিযোগ, দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা ও অপচয়ের দায় সাধারণ গ্রাহকদের ওপর চাপানো হচ্ছে।

Related Posts

1 Comments Text
  • Arabella627 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/vpW4s
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *