• Home
  • জাতীয়
  • খলিলুর রহমানের অর্জনে উচ্ছ্বসিত সরকার, প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা
Image

খলিলুর রহমানের অর্জনে উচ্ছ্বসিত সরকার, প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি আরও বলেন, এই অর্জন বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার প্রতিফলন।

পোস্টে তিনি আশা প্রকাশ করেন, খলিলুর রহমান তার নতুন দায়িত্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব গর্বের সঙ্গে করবেন এবং বহুপাক্ষিক সহযোগিতা, সংলাপ ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

এর আগে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থীকে পরাজিত করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ পদে নির্বাচিত হন।

উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবার বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হলেন।

Related Posts

4 Comments Text
  • Oliver562 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/r9HsW
  • Naomi99 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/Bhsy6
  • Caleb2738 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/xVRpj
  • Porn IP says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    Every day is a new beginning
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »