• Home
  • আন্তর্জাতিক
  • ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণা শিগগিরই: ট্রাম্প
Image

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি প্রায় চূড়ান্ত, ঘোষণা শিগগিরই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি চুক্তির বিষয়ে “আলোচনা প্রায় সম্পূর্ণ হয়েছে” এবং এর বিস্তারিত শিগগিরই ঘোষণা করা হবে।শনিবার তিনি জানান, চুক্তিতে হরমুজ প্রণালি ফের খোলার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

কিন্তু রোববার ইরানি বার্তা সংস্থা ফারস জানিয়েছে, চুক্তিটি ইরানকে প্রণালিটি পরিচালনা করার অনুমোদন দেবে এবং হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের দাবি “বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়”।

বিবিসি জানিয়েছে, এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে বলেছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান “কাছাকাছি আসছিল”, তবে প্রধান মতপার্থক্য এখনো সমাধান হয়নি।

তিনি সতর্ক করে বলেন, এর মানে এই নয় যে বড় ধরনের সমঝোতায় পৌঁছানো গেছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র “পরস্পরবিরোধী বিবৃতি” দিচ্ছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ বিভিন্ন দেশের সঙ্গে “খুব ভালো আলোচনা” করেছেন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র, ইসলামি প্রজাতন্ত্র ইরান ও তালিকাভুক্ত অন্য বিভিন্ন দেশের মধ্যে চূড়ান্তকরণ সাপেক্ষে একটি চুক্তি নিয়ে আলোচনা প্রায় সম্পূর্ণ হয়েছে। এখন চূড়ান্ত দিক ও অন্যান্য বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা চলছে এবং শিগগিরই তা ঘোষণা করা হবে।”

Related Posts

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে…

ByBynewsadmin May 24, 2026

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়

স্বাস্থ্যমন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মা’র সাক্ষাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি’র সাথে সাক্ষাৎ করেছে গবেষণা…

ByBynewsadmin May 24, 2026

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক; পশ্চিম এশিয়ার যে যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারকে জোর ধাক্কা দিয়েছে তা আরও ৬০ দিন…

ByBynewsadmin May 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *