• Home
  • দেশ
  • ফরিদপুরের শংকরপাশায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত
Image

ফরিদপুরের শংকরপাশায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরের শংকরপাশায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১০টার দিকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। মরদেহ উদ্ধারের কাজ চলছে।প্রাথমিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি বলেও জানান এই কর্মকর্তা।

Related Posts

বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে ধীরে ধীরে দৃঢ়ভাবে এগিয়ে…

ByBynewsadmin May 24, 2026

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয়

স্বাস্থ্যমন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মা’র সাক্ষাৎ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি’র সাথে সাক্ষাৎ করেছে গবেষণা…

ByBynewsadmin May 24, 2026

পঞ্চগড়ে পতাকা বৈঠকের পর শিশু এক নারীকে ফেরত দিলো বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ে সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় শিশুসহ এক নারীকে আটকের পর পতাকা বৈঠকে ফেরত দিয়েছে…

ByBynewsadmin May 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *