নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা বাকীর মোড়ে এঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল বারী। সে ওই এলাকার বদরুল্লাহর ছেলে। তিনি পেশায়ে মুদি দোকানদার। স্থানীয়রা জানান, বহিরাগত কিছু যুবক বাকীর মোড় এলাকায় কয়েকদিন থেকে মাদক বিক্রি করছিল। শনিবার বিকেলে ওই যুবকদের সঙ্গে তার বাকবিতÐা ও হাতাহাতি হয়। ওই যুবকরা চলে যায়। গভীর রাতে প্রায় ৫০ জনের মতো যুবক আসে। গভীর রাতে এসে তাকে বাসা থেকে আব্দুল বারীকে ডেকে নিয়ে যায়। সেখানেও কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপানো হয়। স্থানীয় বাসিন্দারা তাকে দ্রæত হাসপাতালে নিলে সে মারা যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যার পর চÐীপুর এলাকার কয়েকজন যুবক বাকির মোড় এলাকায় আসে। তারা বারীর দোকানে টাকা ভাঙাতে গেলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। এর জের ধরে রাত পৌনে ২টার দিকে প্রায় ৫০ থেকে ৫৫ জনের একটি দল দেশীয় অস্ত্র ও পেট্রলবোমা নিয়ে বারীর দোকানের সামনে আসে বলে অভিযোগ স্বজনদের। হামলাকারীরা প্রথমে দোকানের শাটারের তালা ভেঙে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয়। দোকানে আগুন দেওয়ার পর বারী ও তার পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন। এ সময় বারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের সদস্যরা এখনও থানায় মামলা করতে আসেনি। নিহত বারীর মরদেহ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত করা হবে। মামলা না দেওয়া পর্যন্ত বলা যাচ্ছে না এই হত্যাকাÐ কী নিয়ে হয়েছে। তবে আমিও শুনেছি মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্রকে এই হত্যাকাÐ















