আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রহিম উদ্দীন কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের উদ্বোধনী ক্লাস বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার নতুন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নিয়ে ক্লাসে উদ্ধোধন করেন। এলক্ষ্যে রহিম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রহিম উদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এ,টি,এম নাজিবুজ্জামান, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবু হাসান, সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা, অত্র কলেজের সাবেক উপাধ্যক্ষ আনোয়ারুল হক পল্টু সহ কলেজের প্রভাষকগন, য্বুদল, ছাত্রদল ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে অংশ গ্রহণ, শৃঙ্খলা বজায় রাখা এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। তিনি নতুন শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন। উদ্বোধনী ক্লাসকে ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।













