• Home
  • আন্তর্জাতিক
  • জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র
Image

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

ভবিষ্যতে ইরানের হামলায় কোনো ক্ষয়ক্ষতি হলে উপসাগরীয় দেশগুলোকে তার ক্ষতিপূরণ হিসেবে তেহরানের জব্দকৃত সম্পদ দেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে অবগত সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রটি জানায়, উপসাগরীয় মিত্র দেশগুলোতে ইরানের হামলায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য একটি দলকে নির্দেশ দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতকাজেও ইরানি সম্পদ ব্যবহারের বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।

এ তথ্য এমন এক সময়ে প্রকাশ পেল, যখন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই সিএনএনকে বলেছেন যে, শান্তিচুক্তি সম্পাদনের অন্যতম শর্ত হলো যুক্তরাষ্ট্রে জব্দ থাকা ২৪ বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকেরা। কারণ পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি এবং ইরানের জব্দকৃত সম্পদের ভবিষ্যৎ নিয়ে দুই পক্ষের মধ্যে দূরত্ব এখনো ঘোচেনি। সূত্র: রয়টার্স

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *