• Home
  • দেশ
  • পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হলেন এম এ মজিদ
Image

পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হলেন এম এ মজিদ

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক হলেন এম এ মজিদ। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করে আসছেন। এর আগে বিএনপি সরকারের আমলে তিনি প্রয়াত স্পিকার ব্যারিস্টার জমির উদ্দীন সরকারের এপিএস-১ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমান এম এ মজিদ পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক। গত সোমবার ( ৭সেপ্টেম্বর) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা একটি পরিপত্র জারি করে। এতে স্বাক্ষর করে সিনিয়র সহকারী সচিব তাহমিনা আক্তার।

ওই পরিপত্রে বলা হয়, জেলা পরিষদ আইন,২০০০-এর ধারা ৮২ক(১) মোতাবেক জেলা পরিষদ ঘঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সময়ের জন্য তাকে দায়িত্ব প্রধান করা হলো। সেখানে আরও বলা হয় নিয়োগকৃত প্রশাসক জেলা পরিষদ আইন,২০০০-এর ধারা ৮২ ক(৩) অনুযায়ি জেলা পরিষদের চেয়ারম্যানেসর ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
উল্লেখ্য গত ৩০ আগষ্ট জেলা পরিষদ প্রশাসক মো. তৌহিদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একটি হাসপাতালে মারা যান। ফলে প্রশাসকের পদটি শূণ্য হয়। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »