• Home
  • দেশ
  • কাউনিয়ার হারাগাছে পলাশ হত্যা মামলায় মোজাহার গ্রেফতার
Image

কাউনিয়ার হারাগাছে পলাশ হত্যা মামলায় মোজাহার গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার আরাজী বীরচরণ গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত যুবক পলাশ মিয়া (২৭) হত্যা মামলার প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের প্রায় সাত ঘণ্টার মধ্যে বুধবার রাতে উপজেলার সারাই ইউনিয়নের কাচু আলুটারি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাহার আলী সারাই ইউনিয়নের আরাজী বীরচরণ গ্রামের মৃত সাদুল্ল্যাহ মিয়ার ছেলে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে সাহেবগঞ্জ তিনমাথা বাজারে জমি কেনার পাঁয়তারা করার প্রতিবাদকে কেন্দ্র করে পলাশের সঙ্গে মোজাহার আলী, তার ছেলে ও স্বজনদের বিরোধ হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে পলাশকে মারধর করেন। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে প্রথমে হারাগাছ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোওে পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই একরামুল হক বাদী হয়ে বুধবার দুপুরে হারাগাছ থানায় সাতজনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

হারাগাছ থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন জানান, মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। সাত ঘণ্টার মধ্যেই মামলার প্রধান আসামি মোজাহার আলীকে গ্রেফতার করা হয়েছে।হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, মামলার এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »