• Home
  • দেশ
  • সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী
Image

সিরাজদিখানে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ মো. রাসেলের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। আরোও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল , উপদেষ্টা সদস্য শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক , ইছাপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হোসেন,লতব্দী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক পিয়ার আলী মোল্লা, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মারুফ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব আহমেদ সুজন, উপজেলা মহিলা দল নেত্রী মাহমুদা আক্তার, উপজেলা মহিলা দল নেত্রী আনোয়রাসহ সভায় উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »