আসাদুজ্জামান ( সিনিয়র রিপোর্টার): মাদারীপুর জেলার শিবচর উপজেলায় পাঁচ্চর থেকে শেখপুর বাসস্ট্যান্ড পর্যন্ত রোডস অ্যান্ড হাইওয়ের নির্বাহী বৃক্ষপালনবিদ বিপ্লব কুন্ডু, পাইকপাড়া, মিরপুর, ঢাকা কর্তৃক হেলে পড়া, ঝুঁকিপূর্ণ বৃক্ষ কর্তন ও অপসারণের জন্য একাধিক টেন্ডার প্রদান করা হয়। উক্ত টেন্ডারের ঠিকাদারগণ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীদের সাথে সমন্বয় করে শর্তযুক্ত বৃক্ষ ছাড়াও সুস্থ – সবল, তরতাজা প্রতিটি গাছ লক্ষ্য লক্ষ্য টাকা মূল্য ধরে কোটি কোটি টাকার মূল্যবান বৃক্ষগুলো কর্তন করে বিক্রি করে ফেলছে! দেশ বিরোধী ,চক্রান্তকারী ,সংবিধান লঙ্ঘনকারী দূর্ণীতিবাজদের কর্মকাণ্ডের প্রতিবাদে গত মঙ্গলবার শিবচর বাসী বৃক্ষ প্রেমিক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ।
উক্ত সাংবাদিক সম্মেলনে বাশঁকান্দি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমাদের দলের প্রিয় নেতা বৃক্ষ প্রেমিক মাননীয় প্রধানমন্ত্রী দুর্যোগপূর্ণ পরিবর্তীত পৃথিবীতে বসবাস যোগ্য বাংলাদেশ গঠনে বাংলাদেশ ব্যাপি পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন সেখানে দেশবিরোধী, সংবিধান লঙ্ঘনকারী, দূর্নীতিবাজ কর্মকর্তা – কর্মচারীগণ কূটকৌশলে অবৈধ টেন্ডার দিয়ে ডাকাতের মতো গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে এবং সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিক্রি করে ফেলছে যা অত্যন্ত দুঃখজনক এবং আমার হৃদয় কে ব্যাথিত করে! আমি মানীনীয়প্রধানমন্ত্রীর নিকট বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে দলমত নির্বিশেষে অন্যায়ের সাথে সংশ্লিষ্ট সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং জনগণের ন্যায্য ক্ষতিপূরণ দাবি করছি । এরপর গত সরকারের আমলে প্রথম গ্রেডিং বৈষম্য বিরোধী সফল আন্দোলনের রুপকার , জাতীয় নেতা উপাধীতে ভূষিত বাশঁকান্দি ইউনিয়নবাসী আসাদুজ্জামান বলেন, আমার প্রিয় মাতৃভূমি শিবচর কে যখন ব্যক্তিস্বার্থে কিছু দুর্নীতিবাজ শকুনের থাবায় ছিন্ন বিচ্ছিন্ন করে মরুভূমিময় করছে তখন আমি সংবিধানের ৪২,৩১ নং অনুচ্ছেদ অনুযায়ী এটা বন্ধে ও ক্ষতিপূরণ আদায়ে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে শিবচর উপজেলার অন্যতম অভিভাবক উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন – নিবেদন করি তিনি আমাকে সহযোগিতার আশ্বাস দিয়ে রোডস অ্যান্ড হাইওয়ের নির্বাহী প্রকৌশলী, মাদারীপুর সদরের সাথে যোগাযোগ করতে বলেন। এরপর আমি নির্বাহী প্রকৌশলী অফিসার শিবচর, মাননীয় এমপি, মাদারীপুর – ১ ( হানজালা), নির্বাহী প্রকৌশলী অফিসার, সওজ, মাদারীপুর সদর, মাদারীপুর বরাবর আবেদন করি এবং তার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার,বন কর্মকর্তা, নির্বাহী বৃক্ষ পালনবিদ, পূর্বাঞ্চল, পাইকপাড়া, মিরপুর,ঢাকা পাঠানো হয় । কিন্তু অদ্যবধি আমরা এর কোনো লিখিত কোনো জবাব পাইনি যা অত্যন্ত দুঃখজনক! শুধু তাই নয় ঠিকাদারদের কাজের অনুমতি পত্রে দেখা যায় মরা, হেলে পড়া, ঝুঁকিপূর্ণ বৃক্ষ রাজি গুলো কর্তন ও অপসারণ এবং এ কাজ বাস্তবায়নে বন বিভাগ থেকে একজন প্রতিনিধি, রোডস অ্যান্ড হাইওয়ের একজন প্রতিনিধি সর্বসময় উপস্থিত থাকবেন যাতে ঠিকাদারগণ কাজের অনুমতি পত্রের বাহিরে/ লংঘন করে কোনো কাজ করতে না পারে ।
কিন্তু সরেজমিনে দেখা যায় কাজের অনুমতি পত্র লংঘন করে সুস্থ,সবল,মোটা- তাজা প্রতিটি গাছ লক্ষ্য লক্ষ্য টাকা মূল্য ধরে কোটি কোটি টাকার মূল্যবান বৃক্ষগুলো কর্তন করে বিক্রি করে ফেলছে যা তাদের কাজের অনুমতি পত্রের সাথে সাংঘর্ষিক । কেননা তাদের কাজের অনুমতি পত্রে কোথাও বৃক্ষ বিক্রি করার কথা উল্লেখ নেই ! তাদের এই অবৈধ কর্মকান্ডের কারণে শিবচর বাসীর পরিবেশের ভারসাম্য হারাচ্ছে এবং এলাকাবাসী অসুস্থ হয়ে পড়ছে। অনেকে তাদের সন্তান তূল্য বৃক্ষগুলো হারিয়ে অসুস্থ হয়ে শারীরিক ভারসাম্য হারিয়ে ফেলেছে! শুধু তাই নয় এই ঠিকাদারগণ সংশ্লিষ্টদের নিয়ে জোরপূর্বক ওয়াকফ কৃত মসজিদের বৃক্ষগুলোও কেটে নিয়ে যাচ্ছে যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে ! আমরা আরো মনে করি এটা আমাদের সরকারের বিরুদ্ধে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র! তাই শিবচর বাসীর পক্ষ থেকে বৃক্ষ প্রেমিক মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট বেশ কিছু দাবি তুলে ধরেন।
আমাদের দাবী সমূহ:
১। সংবিধানের ৪২,৩১ নং অনুচ্ছেদ লংঘন করা অবৈধ টেন্ডারে গাছ কর্তন বন্ধ করতে হবে!
২।সংবিধানের ৪২,৩১ নং অনুচ্ছেদ লংঘন করা অবৈধ টেন্ডার বাতিল করতে হবে!
৩।ব্যক্তি মালিকানাধীন কর্তনকৃত ও ক্ষতিগ্রস্ত গাছের অ্যাকোয়ার আইনে ক্ষতিপূরণ দিতে হবে এবং!ব্যক্তি মালিকানাধীন ভূমির ক্ষতিপূরণ দিতে হবে!
৪।বৃক্ষ প্রেমিক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের স্বপ্নের সবুজ বাংলাদেশ গড়ার প্রতিবন্ধকতাকারী, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়নের করতে হবে!
শিবচর বাসী উপরোক্ত দাবি সমূহ তুলে ধরে বলেন, যদি অবিলম্বে উপরোক্ত দাবি সমূহ দ্রুত বাস্তবায়ন করা না হয় এবং শিবচর কে মরুভূমি বানানোর ষড়যন্ত্র চলমান থাকে তাহলে আমরা বৃক্ষ প্রেমিক মাননীয় প্রধানমন্ত্রী কে নিয়ে আরো কঠোর কর্মসূচি দিয়ে এই ষড়যন্ত্র রুখে দাঁড়াবো এবং আমাদের অধিকার আদায় করবো ইনশাআল্লাহ!
উক্ত সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা জনাব জায়েদ মৃধা, সাংবাদিকদের অন্যতম অভিভাবক জনাব খায়ের,জনাব মশিউর,জনাব সরোয়ার সহ শিবচরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


















