• Home
  • জাতীয়
  • ট্রাম্পের সঙ্গে তোলা প্রধানমন্ত্রী ও তার সহধর্মীণীর ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস
Image

ট্রাম্পের সঙ্গে তোলা প্রধানমন্ত্রী ও তার সহধর্মীণীর ছবি শেয়ার করল মার্কিন দূতাবাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানের ছবি শেয়ার করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও বাংলাদেশ) পোস্টটি শেয়ার করা হয়।

পিএমওর পোস্টে ছবিটির সূত্র হিসেবে লেখা হয়েছে, ‘সৌজন্যে: হোয়াইট হাউস’। ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা যায়।

গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেওয়া বিশ্বনেতা ও তাদের জীবনসঙ্গীদের সম্মানে ওই নৈশভোজের আয়োজন করেছিলেন ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয় ছবিটি প্রকাশ করে। পরে প্রধানমন্ত্রীও নিজের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি এআই দিয়ে তৈরি কি না, তা নিয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বলেছে, তারেক রহমান ও জুবাইদা রহমানের ছবিটি হোয়াইট হাউস থেকে পাওয়া এবং পরে জনসাধারণের জন্য প্রকাশ করা হয়েছে।

প্রেস উইংয়ের অভিযোগ, ছবিটি নিয়ে সন্দেহ তৈরির জন্য এর পাশে কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও ট্রাম্পকে নিয়ে তৈরি একটি এআই ছবি ছড়ানো হচ্ছে। ওই ছবিতে ট্রাম্পকে কার্ডবোর্ডের প্রতিকৃতির মতো দেখানো হয়েছে।

কসোভোকে কেন্দ্র করে ছড়ানো ওই ছবিটি নিয়ে স্বাধীন ফ্যাক্ট-চেকেও দেখা গেছে, সেটি এআই দিয়ে তৈরি। ছবিটির নির্মাতাও পরে এটিকে এআই দিয়ে তৈরি মিম হিসেবে প্রকাশ করার কথা স্বীকার করেন।

প্রেস উইং বলেছে, ওই এআই ছবিকে সামনে এনে তারেক রহমান ও জুবাইদা রহমানের সঙ্গে ট্রাম্পের ছবিটিকে ভুয়া হিসেবে দেখানোর চেষ্টা করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »