• Home
  • দেশ
  • এলজিইডির উদ্যোগে কাউনিয়ায় সড়কের দুই পাশে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ
Image

এলজিইডির উদ্যোগে কাউনিয়ায় সড়কের দুই পাশে ফলজ-বনজ ও ঔষধি গাছের চারা রোপণ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ কর্মসূচি মঙ্গলবার পালন করে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), কাউনিয়া রংপুরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বালাপাড়া-শহীদবাগ হয়ে বকুলতলা বাজার সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বালাপাড়া ইউনিয়ন পরিষদের অর্থায়নে আয়োজিত বৃক্ষরোপণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা প্রকৌশলী মোঃ এন্তাজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজান আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি নবির হোসেন, সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মিজানুর রহমান উকিল, উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, সড়কের দুই পাশে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের ফলে পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজায়নে ইতিবাচক ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে এসব গাছ স্থানীয় মানুষের জন্য ফল, ঔষধি উপকরণ ও কাঠের জোগানেও ভ‚মিকা রাখতে পারে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »