শেখ হাসিনা ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: পঞ্চগড়ে মির্জা ফখরুল

0
53

পঞ্চগড় প্রতিনিধি\ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পতিত স্বৈরাচারী সরকার দেশকে নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। সাধারন মানুষ সংষ্কার বোঝেনা তারা চায় নির্বাচন। আমরাও গনতন্ত্র রক্ষায় ও এই নির্বাচন চাই। আমরা ক্ষমতা চাইনা জনগনের ভোটাধিকার চাই।রবিবার (২২ ডিসেম্বর) বিকালে জেলার বোদা বিএনপি আয়োজিত সাকোয়া হাই স্কুল মাঠে সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ’ শিরোনামে পঞ্চগড়ে বিএনপির সমাবেশে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন ভীতির রাজত্ব সৃষ্টি করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিলো আওয়ামী লীগ। এখন দেশকে আবারও গণতান্ত্রিক পদ্ধতিতে গড়তে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। ভোট দেয়ার সুযোগ পেলে জনগণ নিজেদের জন্য সঠিক লোককেই নির্বাচিত করবে। এ কারণেই বিএনপি নির্বাচন চায়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গত পনের বছরে ও মানুষ তাদের ভোটাধিকার পায়নি। জনগন ভোট দিতে উম্মুখ হয়ে আছে । তিনি বলেন ভারতে বসে শেখ হাসিনা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। ¯ৈ^রাচার মনগড়া প্রচারণা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন নির্বাচনের কথা বললে অনেকে মন খারাপ করে। আমার ভোট আমি দিবো এসব বললে কিছু কিছু মানুষ মন খারাপ করে। তিনি বলেন ভোট হলে সংসদে জনপ্রতিনিধিরা কথা বলতে পারবে। বিএনপি সংস্কার চায় বলেই বহু আগে সংস্কারের রূপরেখা দিয়েছে।
সাবেক মন্ত্রী রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ,কেন্দ্রীয় বিএনপি নেতা ফরহাদ হোসেন আজাদ , জেলা বিএনপি নেতা তোহিদুল ইসলাম, জাহিরুল ইসলাম কাচ্চু সহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।

NO COMMENTS

LEAVE A REPLY