সিন্ডিকেট ও চাঁদাবাজদের কারণে বাজার অস্থির: জামায়াত আমির

0
23

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের প্রভাবে দেশের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, “সিন্ডিকেটের মাধ্যমে পরিকল্পিতভাবে দ্রব্যমূল্য বাড়ানো হচ্ছে, যার চাপে ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ।”

মঙ্গলবার (১২ মে) ভোরে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ছয়টার দিকে তিনি বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

ডা. শফিকুর রহমান বলেন, “বাজারে বর্তমানে যে অস্থিরতা দেখা যাচ্ছে, তার পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের প্রভাব রয়েছে।” পাশাপাশি শক্তিশালী সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ নেয়া জরুরি। সাধারণ মানুষের স্বার্থে বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে।”

এ সময় বাজার পরিদর্শনে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের একাধিক নেতা, যারা বাজার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।

NO COMMENTS

LEAVE A REPLY