• Home
  • দেশ
  • আদমদীঘিতে ঘন ঘন লোডশেডিং এ ৭০ হাজার গ্রাহক ভোগান্তির শিকার
Image

আদমদীঘিতে ঘন ঘন লোডশেডিং এ ৭০ হাজার গ্রাহক ভোগান্তির শিকার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ চরম ভোগান্তির শিকার হয়ে পড়েছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের প্রায় ৫০ হাজার গ্রাহক। এদিকে পল্লী বিদ্যুতের ভেল্কিবাজি তো আরোও চরমে। বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় রয়েছে প্রায় ২০ হাজার গ্রাহক। পল্লী বিদ্যুৎ দিনে রাতে মিলে ৪ ঘন্টাও থাকে না। কেন এই ঘন ঘন লোডশেডিং চলছে এ প্রশ্ন ও ঘুরপাক খাচ্ছে মাঠে, ঘাটে, হোটেল, রেস্তোরাঁ সহ পুড়ো এলাকা জুড়ে। বিদ্যুতের ঘাটতি নাকি? বিদ্যু বিভাগের ভিতরে লুকিয়ে থাকা অন্য কোন কারণ সেটা ক্ষতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শফির উদ্দিন, জুয়েল রানা, আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম, হেদায়েতুল ইসলাম, সুভাষ সরকার সহ অনেকেই জানিয়েছেন বেশকিছু দিন ধরে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র এলাকার আওতায় দিনে এবং রাতে ঘন ঘন লোডশেডিং চলছে। এতে চরম ভাবে ভোগান্তির শিকার হচ্ছে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রে প্রায় ৫০ হাজার গ্রাহক। উপজেলা সদর, সান্তাহার পৌর শহর সহ বিভিন্ন এলাকায় দিনে-রাতে এই ঘন ঘন লোডশেডিং এর কারণে অসহনীয় গরমে অতিষ্ঠ হয়ে পরেছে সব বয়সী মানুষ। বিশেষ করে শিশু ও অসুস্থ রোগীদের নিয়ে পরিবারের লোকজনকে চরম দুর্ভোগে পরেছে। গ্রাহকরা বলছেন, কেন ঘন ঘন লোডশেডিং চলছে বিদ্যুতের ঘাটতি নাকি ভিতরে থাকা বিগত সরকারের দোসররা বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে সেটা ক্ষতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানায়।

এ বিষয়ে সান্তাহার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উজ্জল আলী জানান, বিদ্যুতের ঘাটতি রয়েছে। আমরা চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যু পাচ্ছি। তবে এ সমস্যা খুব শীশ্রই সমাধান হবে বলে আশা করছি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »