• Home
  • দেশ
  • পঞ্চগড় সীমান্তে ১৩ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
Image

পঞ্চগড় সীমান্তে ১৩ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলা সীমান্তে এক হাজার তিনশত পিস ট্যাপেন্টাডল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)। তবে কেউ আটক হয়নি।

জানা যায়, রোববার রাত আনুমানিক আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ৫৬ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ন পঞ্চগড়ের বোদা উপজেলার ধামের ঘাট বিওপির বিশেষ টহল দলের নায়েব সুবেদার আব্দুল লতিফের নেতৃত্বে ওই এলাকার লাহেরী পাড়া সীমান্ত পিলার ৭৭৭/ এমপি থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশ ভূখন্ডে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় এক হাজার তিনশত পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক দর ৩৯ লাখ টাকা।

অভিযানকালে সীমান্ত পিলার ৭৭৭/এমপি হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪নং কাজলদিঘী ইউনিয়নের লাহেরিপাড়া এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ১৩,০০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেন। যার আনুমানিক মূল্য ৩৯ লক্ষ টাকা।

নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা চলমান থাকবে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে তৎপরতা অব্যাহত রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »