• Home
  • দেশ
  • পঞ্চগড়ে জামাতা আইনজীবীর বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সুবিচার দাবি
Image

পঞ্চগড়ে জামাতা আইনজীবীর বিরুদ্ধে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও সুবিচার দাবি

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে আইনজীবী জামাতার বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও বিক্রিতে বাধা সহ হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন বৃদ্ধ দম্পতি ও সন্তানসহ এলাকার মানুষেরা। রবিবার দুপুরে পঞ্চগড় আদালত সামনে মহাসড়কের পাশে এই মানববন্ধনের আয়োজন করে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী দম্পতি খায়রুল আলম ও তার স্ত্রী মমতাজ জাহান, মেয়ে ডা. নাফিয়া ইয়াসমিন ও নাঈমা ইয়াসমিন এবং তাদের স্বজন এ এস এম মোস্তফা সারওয়ার বাবু।

এ সময় বক্তারা জানান, পঞ্চগড় জেলা শহরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা খায়রুল আলম সংস্থাপন মন্ত্রণালয়ের উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান। চার মেয়ের মধ্যে দ্বিতীয় নাসিমা ইয়াসমিনকে পালিয়ে নিয়ে ১৯৯৮ সালে বিয়ে করেন পঞ্চগড়ের আইনজীবী হাসান সারওয়ার হেনরি। ২০০৮ সাল পর্যন্ত সম্পর্ক মেনে না নিলেও পরে মেনে নেন তারা। পরে হেনরি আওয়ামী লীগ সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে তার শ্বশুর শাশুড়িকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছেন। মামলার অযুহাতে প্রতি মাসে বড় অঙ্কের টাকা হাতিয়ে বলেও দাবি করেন তারা। এরই মধ্যে খায়রুল আলম ও তার স্ত্রী মমতাজ জাহান আলম চিকিৎসার খরচ জোগাতে পঞ্চগড় কায়েতপাড়া এলকায় নিজের ৪৪ শতাংশ জমি বায়নামা রেজিস্ট্রির উদ্যেগ নিলে হেনরি বাধা হয়ে দাঁড়ান। তিনি ভুয়া ওয়ারিশ সাজিয়ে ওই জমি নিয়ে হয়রানিমূলক মামলা করান। এমনি আদালত কর্তৃক অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার আদেশ জারি করান। এছাড়া এসিল্যান্ডের কাছে দাখিলা না দিতে অভিযোগ করান। এদিকে জমি বিক্রি করতে না পেরে চিকিৎসা করাতে পারছেন না বৃদ্ধ দম্পতি। অসহায় দস্পতি তাই শেষ বয়সে জামাতার এই হয়রানির প্রতিবাদে রাস্তায় নেমেছেন। পরে তারা আইনজীবী সমিতির কাছেও এড. হাসান সারওয়ার হেনরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন।

এদিকে হেনরির ভাইও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। হেনরির ভাই এ এসএম মোস্তফা সারওয়ার বাবু বলেন, আমার প্রয়াত মাকে চড় মেরেছিল হেনরি। মাকে নির্যাতন করে ৬ শতক জমিসহ বাড়ি লিখে নেন। আমার উপরেও হয়রানিমূলক মামলা করে সে।

ভুক্তভোগী খায়রুল আলম বলেন, হেনরি ক্ষমতার দাপট দেখিয়ে আমাদের শারীরিক ও মানসিকভাবে হয়রানি করছে। বৃদ্ধ বয়সে আমরা চিকিৎসার টাকার জন্য জমি বিক্রি করবো সেখানেও ভুয়া ওয়ারিশ সাজিয়ে মামলা করে হয়রানি করছে। সে আমার সম্পতি দখলের পায়তারা করছে।

খায়রুল আলমের মেয়ে নাঈমা ইয়াসমিন ও ডা. নাফিয়া ইয়াসমিন বলেন, হেনরি আমার বাবার সম্পত্তি আত্মসাতের ছক করছেন৷ শেষ বয়সে চিকিৎসার জন্য তাদের জমি বিক্রিতেও বাধা দিতে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা কোনভাবেই মেনে নেয়া যায় না। এ বিষয়ে এড. হাসান সারওয়ার হেনরি অভিযোগ অস্বীকার করে বলেন, আমাকে হেয় করার জন্য মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »