• Home
  • খেলা
  • লাল-সবুজের বন্ধুত্ব ভুলে, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান
Image

লাল-সবুজের বন্ধুত্ব ভুলে, ইংল্যান্ডে এবার মুখোমুখি হামজা-ফারহান

মাঝমাঠে হামজা চৌধুরী, আক্রমণে ফারহান আলী ওয়াহিদ—সাফে এই জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় বাংলাদেশ! তবে তার আগেই, লাল-সবুজ নয়, বরং একে অপরের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে যাচ্ছেন দুই ফুটবলার।

২২ সেপ্টেম্বর ইংল্যান্ডের কিং পাওয়ার স্টেডিয়ামে, ইএফএল ট্রফির এক ম্যাচে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে লেস্টার সিটি আর ফুলহ্যাম অনূর্ধ্ব-২১ দল; যেখানে লেস্টারের প্রতিনিধিত্ব করবেন হামজা আর ফুলহ্যামে খেলবেন ফারহান।

একপাশে হামজা চৌধুরী, অন্যপাশে ফারহান আলী ওয়াহিদ। দুইজনই মাঠে নামবেন নিজেদের ক্লাবের জয়ের জন্য। তবে বাংলাদেশের দর্শক খুঁজবে এক অন্য গল্প—একই দেশের দুই ফুটবলারের মুখোমুখি হওয়ার! এর গুরুত্ব অন্যরকম; এমনটা জানিয়েই নিজের ফেসবুক পেজে আসন্ন ম্যাচটার কথা আগেভাগেই জানিয়ে দিয়েছেন ফুলহ্যামের তরুণ এই লেফট উইঙ্গার।

প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা, এফএ কাপ জয়ের স্মৃতি—ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিজেকে প্রমাণ করেছেন হামজা চৌধুরী। আবার জাতীয় দলে যোগ দেয়ার পর থেকে মাঝমাঠে এনে দিয়েছেন নতুন আত্মবিশ্বাস। শুধু অভিজ্ঞতাই নয়, তার নেতৃত্ব আর উপস্থিতিও বদলে দিয়েছে বাংলাদেশের খেলার ছন্দ।

অন্যদিকে, ফারহান আলী ওয়াহিদের গল্পটা শুরু হচ্ছে এখনই। ফুলহ্যামের বয়সভিত্তিক দলে নিজের পারফরম্যান্স দিয়ে ধীরে ধীরে আলোচনায় উঠে আসছেন তরুণ এই উইঙ্গার। গতি, ড্রিবলিং আর আক্রমণে সরাসরি প্রভাব—এই গুণগুলোর কারণেই তাকে বাংলাদেশের ভবিষ্যতের বড় সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে।

সাফের আগে সেপ্টেম্বরের উইন্ডোতে বাংলাদেশের বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারকে দলে ফেরানোর কাজ চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

অর্থাৎ, কিছুদিন পর যাদের একসঙ্গে দেখা যেতে পারে লাল-সবুজের জার্সিতে, তারাই আগে একে অপরের বিপক্ষে খেলবেন! হামজা চাইবেন লেস্টারকে জেতাতে, আর ফারহানের লক্ষ্য থাকবে ফুলহ্যামকে জয় এনে দেয়া।

Related Posts

1 Comments Text
  • Jacqueline1306 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/UTOZ0
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »