• Home
  • দেশ
  • কাউনিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা, ধান লুটের অভিযোগ নিয়ে বিতর্ক
Image

কাউনিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা, ধান লুটের অভিযোগ নিয়ে বিতর্ক

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়ায় জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ধান লুটের অভিযোগ সাজিয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নিজদর্পা গ্রামের নুর আমিনের পরিবারের সঙ্গে একই গ্রামের আজিজুল ইসলাম, মোফাজ্জল হোসেন, মাহাবুর রহমানসহ কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর আগে প্রতিপক্ষ বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর, লুটপাট ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

সর্বশেষ গত ২৫ জুলাই বিকেলে নুর আমিনের বড় ভাই নুরুল হকের বাড়ি থেকে ধান ব্যবসায়ী আব্দুল হালিম ১৪ মণ ২৪ কেজি ধান কিনে নিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন ধান ছিনিয়ে নেয় বলে অভিযোগ। পরে ওই ঘটনাকে উল্টো ধান লুট হিসেবে প্রচার করে বাদী পক্ষকে ফাঁসানোর চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নুরুল হকের স্ত্রী খালেদা বেগম কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন বলেন, “এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »