পঞ্চগড় প্রতিনিধি: সম্প্রতি পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপির সাথে সনাতন ধর্মাবলম্বী নারীকে জড়িয়ে কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভূয়া ভিডিও ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের অভিযোগ এনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১আগস্ট) দুপুরে পঞ্চগড় জেলার সকল সচেতন ধর্মাবলম্বী ব্যাণারে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারিরা জেলা বিএনপি কার্যালয় থেকে সরকারি অডিটোয়াম হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পঞ্চগড় প্রেসক্লাবে গিয়ে সংবাদ সম্মেলনে যোগ দেয়। বিক্ষোভকালে তারা বিভিন্ন রকম শ্লোগান দেয়।
বিক্ষোভ শেষে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড়ে এক সমাবেশে বক্তব্য রাখেন সনাতনী বিক্ষোভকারীরা। এসময় বক্তব্য রাখেন, বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়ন পরিষেদ চেয়ারম্যান অজয় কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হরিদাস চন্দ্র রায়,কল্পনা রায় প্রমূখ।
এসময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তারা আরও বলেন এটি চক্রান্ত’ তাদের সনাতনী নারীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কুৎসিত ও কুরুচিপূর্ন ভিডিও জুড়িয়ে সমাজে শান্তি শৃঙ্খলা বিনষ্টের অপ্রচেষ্টা করা হচ্ছে। তারা অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন জোড়দার করা হবে। পরে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক হরিদাস চন্দ্র রায়। বক্তব্য তিনি বলেন দেশের অধিকাংশ প্রথম সারির মিডিয়ায় ইতিমধ্যে এই ভিডিও ভূয়া প্রমানিত হয়েছে। একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এটি একজন অমুসলিম মেয়ে।চক্রান্তকারিরা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য আমাদের সনাতনী নারীকে জড়িয়েছেন।যার মুখ দেখানো হয়েছে সে মুখটি তার বলে দাবি করেছেন মারিয়া সরকার। তবে সেই ভিডিটিও তার নয়,সেটিরও কোন অস্তিত্ব নাই। আমরা চক্রান্তকারিদের চক্রান্ত রুখে দিতে চাই।















