• Home
  • দেশ
  • মধ্যরাতে কাউনিয়ায় পুলিশের অভিযান, ইয়াবা ও নগদ টাকাসহ আটক-২
Image

মধ্যরাতে কাউনিয়ায় পুলিশের অভিযান, ইয়াবা ও নগদ টাকাসহ আটক-২

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলায় অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার পশ্চিম নিজপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে, চিহ্নিত মাদক কারবারি ও সুদ ব্যবসায়ী রবিউল ইসলাম (২২) এবং আব্দুর রাজ্জাকের ছেলে রিপন মাহমুদ (২১)।

ঈৃলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল কাউনিয়া বাসস্ট্যান্ড থেকে অন্নদানগরগামী সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রবিউল ইসলাম ও রিপন মাহমুদকে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে রিপন মাহমুদের প্যান্টের পকেট থেকে ১০০ পিস এবং রবিউল ইসলামের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া মাদক বিক্রির নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন প্রায় ১৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ শিয়াব উদ্দিন জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে, মামলা নং-১৬। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »