পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১৮ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী এলাকার জনসাধারনের মাঝে ঔষুধ বিতরণ ও চিকিৎসা প্রদান করা হয়েছে।শনিবার (১আগষ্ট) পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই চিকিৎসা সেবা কর্মসূচির আয়োজন করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিতকরন এবং সেখানকার জনকল্যাণে বিভিন্ন মানবিক ও জনকল্যাণ মূলক কার্যক্রম পরিচালনা করছে আসছে। তারই ধারাবাকিতায় চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। বর্তমান বর্ষা মৌসুমে নানা রোগের প্রাদূর্ভাব দেখা যায়। ফলে দুঃস্থ ও অসহায় মানুষ বিনা মূল্যে চিকিৎসা সেবা নিতে পারেনা, তাদের পাশে দাড়াঁয় বিজিবি।বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানায়, বিকেল পর্যন্ত নারী-পুরুষ সহ সব বয়সি এক হাজারের অধিক মানুষ চিকিৎসা গ্রহন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম ,পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার সদর দপ্তর, ঠাকুরগাঁও।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করণের পাশাপাশি চোরাচালান,মাদক,মানব অস্ত্র পাচার সহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সাথে বিজিবি সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা,জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে।
পঞ্চগড় ১৮ বিজিবির ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ১৮ ব্যাটালিয়নের বিজিবির এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সীমান্তবর্তী জনগনের দৌড়গোড়ায় মান সম্মত স্বাস্থসেবা পৌঁছে দেওয়া এবং একটি সুস্থ ও মানবিক সমাজস গঠনে সহায়তা করা।
অনুষ্ঠানে আর ও উপিস্থি ছিলেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটায়নের সহকারি পরিচালক জামাল উদ্দিন ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তির্গ উপস্থিত ছিলেন।















