• Home
  • দেশ
  • প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভুয়া ভিডিও প্রকাশ করায় পঞ্চগড়ের সংবাদ সম্মেলন
Image

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর ভুয়া ভিডিও প্রকাশ করায় পঞ্চগড়ের সংবাদ সম্মেলন

পঞ্চগড় প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে পানি সম্পদ প্রতি মন্ত্রী এমপি ফরহাদ হোসেন আজাদের নামে ভুয়া ভিডিও ও ছবি প্রচারের প্রতিবাদে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে পঞ্চগড় প্রেসক্লাবে জেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, একটি মহল তার ইমেজ নষ্ট করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে ভুয়া ভিডিও ও ছবি প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বক্তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে ব্যক্তি ও রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

এ সময় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া কোনো ছবি, ভিডিও বা তথ্য শেয়ার না করার আহ্বানও জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জাসাস নেতা ইউনুস শেখ, পঞ্চগড় পৌর বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রনিক, এডভোকেট আব্দুল বারী। জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু। ছাত্র দলের সাধারণ সম্পাদক রকনুজ্জামান জাপান। সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন তাপস, কৃষক দলের সভাপতি আঃ রাজ্জাক সহ জেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »