• Home
  • দেশ
  • পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
Image

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় বাড়ির পাশেট পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে ওসমান গনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, নিহত শিশু ওসমান একই গ্রামের সায়েদ আলীর ছেলে।পুলিশ জানায়, সকালে শিশুটির বাবা পঞ্চগড়ে আদালতের কাজে আসেন। এদিকে শিশুটির মা বাড়ির কাজে ছিলেন। শিশুটি বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় সকলের অজান্তে বাড়ির পাশে থাকা মাছ চাষের একটি পুকুরের পানিতে পড়ে যায়। এদিকে শিশুটিকে তার মা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে, একসময় স্থানীয়দের সহায়তায় বাড়ির পাশে থাকা পুকুরের পানিতে দেখতে পায়। দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকাৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আশিষ কুমার শীল শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »