পঞ্চগড়ে মসজিদ ভিত্তিক গনশিক্ষার ৮ম প্রকল্প চালু-বকেয়া প্রদানের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি

0
30

পঞ্চগড় প্রতিনিধি\ পঞ্চগড়ে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম ৮ম পর্যায়ে প্রকল্প চালু সহ বকেয়া বেতন প্রদানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহষ্পতিবার সকালে পঞ্চগড়- বাংলাবান্ধা সড়কের পাশে শহীদ মিনারের সামনে উক্ত ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।পরে তারা একটি বর্নাঢ্য র‌্যালি সহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামন বিক্ষোভ প্রদর্শন করে। পরে পাঁচ জনের একটি প্রতিনিধি দল পঞ্চগড় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে নিকট পাচ দফা দাবী সম্বলিত স্বারকলিপি প্রদান করেন। এসময় জেলা প্রশাসক স্বারকলিপিটি যথাযথ ভাবে প্রধান উপদেষ্টার নিকট প্রেরনের আশ্বাস দেন।

এর আগে মানববন্ধনে বক্তরা বলেন আমরা সারা দেশে মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।এটি ১৯৯৩ সাল থেকে ৭ম পর্যায় পর্যন্ত ইসলামী ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত এবং ২০২৪ ইং সালের ডিসেম্বর পর্যন্ত সুনামের সাথে সকল পর্যায়ে পাঠদান কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে আসছে। এর সাথে প্রায় ৭৫ হাজার শিক্ষক শিক্ষিকা নিষ্ঠার সাাথে দায়িত্ব পালন করে আসছি। সারা দেশে ৭৩ হাজার ৭৬৮টি শিক্ষা কেন্দ্রে প্রতি বছর ২৪ লাখ ১৪ হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহন করে আসছে। কিন্তু দুঃখের বিষয় ৮ম প্রকল্প এখনো চালু করা হচ্ছেনা। এর পাশাপাশি তিন মাস ধরে বেতন –ভাতা বন্ধ রাখা হয়েছে। মাত্র ৫ হাজার টাকায় আমরা পরিবার পরিজন নিয়ে অতিকষ্টে জীবন যাপন করে আসছি।

তারা বলেন ,আমরা শুনতে পাচ্ছি সরকার আউটসোসিংয়ের মাধ্যমে এসকল মসজিদ ভিত্তিক শিশু ও গন শিক্ষায় শিক্ষক নিয়োগের পায়তারা করা হচ্ছে। আমরা সরকারকে বলতে চাই ‘ ঈদের আগে মোবাইলে বেতনভাতাদি পরিশোধ সহ এই মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা প্রকল্প ৮ম পর্যায়ে চালু করতে হবে। নতুবা ঈদের পরে চল চল ঢাকা চল কর্মসূচী দেওয়া হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মাওলানা মোঃ আবুল বাসার, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ পঞ্চগড় জেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোঃ শেখ ফরিদ , সংগঠনের বোদা উপজেলা কমিটির সাধারন সম্পাদক রহুল আমিন , মাউশিক বোদা উপজেলার সভাপতি মাওলানা ইউনূস আলী ও মাউশিকের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম প্রমূখ।

NO COMMENTS

LEAVE A REPLY