মালকাডাঙ্গা সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে শিশু সহ তিন বাংলাদেশী আটক

0
26

পঞ্চগড় প্রতিনিধি- পঞ্চগড়ের বাংলাদেশ ও ভারত সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে এক শিশুসহএকই পরিবারের তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।বুধবার (১৯ মার্চ) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যটালিয়নেরআওতাধীন পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকেতাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন, বোদা উপজেলার নন্দপাড়ানয়াদিঘী গ্রামের পরিতোষ কুমার (২৭), তার স্ত্রী রাধিকা রানী (২৪) ওতিন বছরের মেয়ে বৈষ্ণবী রানী।বিজিবি জানায়, বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্তের মেইন পিলার৭৭৪ এর ৪ নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে রাতের আধারে তারাভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ করেন। আটকের পর প্রাথমিকজিজ্ঞাসাবাদে তারা বলেন, আড়াই মাস আগে দালাল চক্রের মাধ্যমে তারাঅবৈধভাবে ভারতে ঢুকেছিলেন। ২০ হাজার টাকার চুক্তিতে দালাল চক্রেরমাধ্যমেই আবার তারা বাংলাদেশে প্রবেশ করেন। তাদের কাছে দুটিমোবাইল ফোন, ভারতীয় দুই হাজার ৩০০ রুপি, বাংলাদেশী নগদ ২৭৮টাকা উদ্ধার করা হয়। এ সময় দালাল চক্রের দুইন সদস্য পালিয়ে যায়এনীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখমোহাম্মদ বদরুদ্দোজা বলেন, পরিতোষ কুমার ও তার স্ত্রী রাধিকা রানীকেবোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তাদের শিশুটিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরিবারেরঅন্য সদস্যদের কাছে দেওয়া হয়েছে। এছাড়া দালাল চক্রের পালিয়ে যাওয়াদুই জনকে আটকের চেষ্টা চলছে।বোদা থানার ওসি আজিম উদ্দিন বলেন, একশিশুসহ আটক দুই জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোরহচ্ছে

NO COMMENTS

LEAVE A REPLY