• Home
  • দেশ
  • কাউনিয়া উপজেলা মসজিদে থামছে না চুরি, এশার নামাজের সময় শিক্ষার্থীর বাইসাইকেল উধাও
Image

কাউনিয়া উপজেলা মসজিদে থামছে না চুরি, এশার নামাজের সময় শিক্ষার্থীর বাইসাইকেল উধাও

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা প্রশাসনের নাকের ডগায় অবস্থিত উপজেলা কেন্দ্রীয় মসজিদে একের পর এক চুরির ঘটনা ঘটলেও তা রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ শনিবার রাতে এশার নামাজ আদায়ের সময় এক শিক্ষার্থীর বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে।

জানা গেছে, কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বড়ুয়াহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র মোঃ আবির মাহমুদ তার ভারতীয় বিএসএ সুপার ডিলাক্স ব্র্যান্ডের বাইসাইকেলটি উপজেলা মসজিদের সামনে রেখে এশার নামাজ আদায়ের জন্য ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে বাইরে এসে তিনি দেখেন, তার বাইসাইকেলটি নেই।

পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও বাইসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি। বাইসাইকেল হারিয়ে শিক্ষার্থী আবির মাহমুদ মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগেও উপজেলা মসজিদের সামনে থেকে বেশ কয়েকটি মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি হয়েছে। তবে এসব ঘটনার কোনো চুরি যাওয়া যানবাহন উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলে মসজিদে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে স্থানীয়রা মসজিদ এলাকায় নিরাপত্তা জোরদার, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং নিয়মিত পুলিশ টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।

Related Posts

2 Comments Text
  • Hayden2883 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/PQLER
  • Davis1978 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/8mtbk
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »