• Home
  • দেশ
  • রংপুরের কাউনিয়ায় নবাগত হাজিদের নিয়ে দোয়া মাহফিল
Image

রংপুরের কাউনিয়ায় নবাগত হাজিদের নিয়ে দোয়া মাহফিল

কাউনিয়ায় (রংপুর) প্রতিনিধি ঃ নবী করিম (সাঃ) হাজীগণের মর্যাদা সম্পর্কে বলেন, হে আল্লাহ তুমি হাজীগণকে ক্ষমা করে দাও এবং হাজীগণ যাদের জন্য দোয়া করেন, তাদেরকেও ক্ষমা করে দাও।লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি মাতা লাকা, ওয়াল মুলক, লা শারিকা লাক। এই তাকবির ধ্বণিতে শানিত করে কাউনিয়া উপজেলা হাজী কল্যান সংস্থার আয়োজনে শনিবার নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিল ২০২৬ বড়ুয়াহাট আরাফাতিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা হল রুমে অনুষ্ঠিত হয়।

হাজি কল্যান সংস্থার সভাপতি অবসরপ্রাপ্ত সৈনিক আলহাজ¦ মোঃ সাইদুর রহমান এর সভাপতিত্বে নবাগত হাজিদের নিয়ে সমাবেশ ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন আলহাজ¦ ডাঃ মোঃ আতিয়ার রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, আলহাজ¦ হাফেজ মাঃ আহসানুল হাবীব, অবসর প্রাপ্ত ডিপিইও আলহাজ¦ নাজির আহমেদ, হজ¦ ও ওমরা প্রশিক্ষক আলহাজ¦ হাবিবুর রহমান, আলহাজ¦ নাজির উদ্দিন, আলহাজ¦ আব্দুল কাইয়ুম, আলহাজ¦ আমজাদ হোসেন, আলহাজ¦ আব্দুস সোবহান, আলহাজ¦ আমজাদ হোসেন, আলহাজ¦ মজিবর রহমান, হাজি কল্যান সংস্থার সাধারন সম্পাদক আলহাজ¦ আব্দুল হক প্রমূখ। সমাবেশ ও দোয়া মাহফিলে প্রায় দুইশতাধিক নতুন ও পুরাতন হাজী অংশ গ্রহন করেন। আলোচনা শেষে দেশ জাতির কল্যানে দোয়া করা হয়।

Related Posts

1 Comments Text
  • Payton969 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/suk3x
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »