• Home
  • জাতীয়
  • সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ
Image

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ

সরকারের ১১টি প্রতিষ্ঠান ও সংস্থার প্রধান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদেও একজনকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) এ ব্যাপারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরে প্রত্যেকের বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।

মো. মামুন হাসানকে বাংলাদেশ জুট কর্পোরেশনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ, বেনজীর আহমেদকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায়, এটিএম আব্দুল বারী ড্যানী-কে ১ বছরের জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায়, মো. রাশেদুল হক-কে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লি. এর ব্যবস্থাপনা পরিচালক পদে গ্রেড-২ পদমর্যাদায়, কাজী রওনাকুল ইসলাম (টিপু)-কে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে গ্রেড-২ পদমর্যাদায়, মো. শামসুজ্জামান (সুরুজ)-কে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশেনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায়, আব্দুল খালেক-কে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায়, মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল-কে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান পদে গ্রেড-২ পদমর্যাদায়, মো. কামরুজ্জামান (কামরুজ্জামান দুলাল)-কে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে গ্রেড-২ পদমর্যাদায় এবং মো. সালাহউদ্দিন সরকার-কে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক পদে গ্রেড-২ পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে। এদের প্রত্যেককেই অন্য পেশা বা কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে ১ বছরের জন্য চুক্তির্ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া মো. সামসুল আলম- কে নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »