• Home
  • দেশ
  • সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস
Image

সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি : আজ সোমবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে বরিশালগামী পথে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সড়কের পাশে অবস্থান নিয়ে হাত নেড়ে তাঁকে শুভেচ্ছা জানান।

এ সময় এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে দলীয় ঐক্য, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে নিজেদের অবস্থান ব্যক্ত করেন।

সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁর দূরদর্শী নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আজকের এই শুভেচ্ছা বিনিময় নেতাকর্মীদের ভালোবাসা, আস্থা ও ঐক্যের প্রতিফলন। আমরা বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা পূরণে তাঁর নেতৃত্বে উন্নয়নের ধারা আরও বেগবান হবে।

এ সময় সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার রুম্পা ঘোষ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ জামসেদ ফরিদী,সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান হাওলাদার, সিরাজদিখান উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম অহিদ, সিরাজদিখান উপজেলা বিএনপির ত্রান বিষয়ক সম্পাদ মোয়াজ্জেম হোসেন পিন্টু,লতব্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাহবুব হোসেন রন্টু,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক মোঃ ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার,উপজেলা শ্রমিক দল উপদেস্টা মোঃ পিয়ার আলীমোল্লা,উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক মোঃ বাদশা মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »