পঞ্চগড় প্রতিনিধি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে সরকার। এটি বিএনপির নির্বাচনী ইস্তেহারে ছিল।এই মহা পরিকল্পনা শুরু করার পর তার ‘ক্রেডিট’ নিতে জামায়াত সহ ১১ দলীয় জোট আন্দোলনে নেমেছে।
তিনি শুক্রবার দেবীগঞ্জস্থ পঞ্চগড়- নীলফারী সীমান্তে ‘পঞ্চগড়গেট’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য। আমরা কথায় নয় কাজে বিশ্বাসী। বিএনপি যখন তিস্তা নিয়ে কাজ শুরু করেছে বিরোধী দলের কোন অস্তিত্ব ছিলনা। ছিলনা তাদের স্বপ্ন , ছিলনা তাদের বক্তব্য। তাই এখন বিএনপির সরকারের ‘তাই স্ট্যান্টবাজির রাজনীতি বাংলাদেশে আর চলবে না।প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তা মহাপরিকল্পনার কাজ অচিরেই শুরু হবে এবং তা বাস্তবায়ন করা হবে।
পঞ্চগড় গেট নির্মাণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড় জেলার ইতিহাস, ঐতিহ্য ও তার স্বকীয়তাকে তুলে ধরতে এবং স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে এ গেট নির্মাণ করা হচ্ছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পঞ্চগড় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিৎ সাহা, সহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।উল্লেখ্য বার্ষিক উন্নয়ন তহবিল (২০২৪-২০২৫) এর আওতায় ৩০ লাখ টাকা ব্যয়ে গেটটি নির্মাণ করা হবে। বাস্তবায়ন করবে পঞ্চগড় জেলা পরিষদ ।












