দেবীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৈদ্য নাথ আটক
স্টাফ রিপোর্টার পঞ্চগড়: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চকলেট ও লটকন ফলের লোভ দেখিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার (১০ জুলাই) দিবাগত গভীর রাতে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া বৈদ্য নাথ (৩৭) দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের দৌলতপুর বৈরাগীপাড়া গ্রামের বাসিন্দা। বাবার নাম রাম চরন।
ভুক্তভোগীর পরিবারের দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ৯ জুলাই বিকেলে শিশুটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। এ সময় বৈদ্য নাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়ীর শয়নকক্ষে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণ করে।এরপরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ী থেকে বের করে দেয় ও ধর্ষক বৈদ্যনাথ। এঘটনর পর সে আত্নগোপনে চলে যায় শিশুটির পরিবার জানায়, পরে শিশুটি বাড়িতে ফিরে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়। প্রথমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুসা মিয়া জানান, অভিযোগ পাওয়ার পরেই আমরা অভিযুক্তকে গ্রেফতারে বিষয়ে তৎপরতা শুরু করি। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করার পর অভিযান চালিয়ে রাত আনুমানিক দেড় টার দিকে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন সকালে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।















