• Home
  • বিনোদন
  • বলিউডের অনুরাগ কাশ্যপযুক্ত হলেন বাংলার ‘দেলুপি’ সিনেমায়
Image

বলিউডের অনুরাগ কাশ্যপযুক্ত হলেন বাংলার ‘দেলুপি’ সিনেমায়

বিনোদন ডেস্ক: বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘দেলুপি’র আন্তর্জাতিক যাত্রায় যুক্ত হয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির খ্যাতনামা নির্মাতা অনুরাগ কাশ্যপ। চলচ্চিত্রটি এখন থেকে আন্তর্জাতিক পরিসরে ‘অনুরাগ কাশ্যপ নিবেদিত দেলুপি’ শিরোনামে প্রদর্শিত হবে। আর ঢাকার এই চলচ্চিত্রে কেন ভারতের নির্মাতা যুক্ত হলেন, সেটি জানিয়েছেন প্রযোজক অমিত রুদ্র।

এ প্রযোজক বলেন, আমাদের চলচ্চিত্রটির মুক্তিযাত্রা এখনো পরিপূর্ণ সম্পন্ন হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে এর মুক্তি আরও বাকি রয়েছে। ওটিটিসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ধারাবাহিকভাবে মুক্তি পাবে চলচ্চিত্রটি। সেই পথ চলায় নিবেদক হিসেবে সঙ্গে থাকবেন অনুরাগ কাশ্যপ।

এদিকে সোমবার (৬ জুলাই) দুপুরে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে দেলুপি’র প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন।এর আগে নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম জানিয়েছেন, ‘দেলুপি’ দেখার পর এর কাহিনি, নির্মাণশৈলী ও চিত্রভাষা মুগ্ধ করে অনুরাগ কাশ্যপকে। তারপরই চলচ্চিত্রটির সঙ্গে যুক্ত হওয়ার আগ্রহের কথা জানান তিনি।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর মুক্তি পাওয়া ‘দেলুপি’ নির্মিত হয়েছে খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবনকে কেন্দ্র করে। এতে ওই অঞ্চলের নদীভাঙন, জলবায়ু পরিবর্তন এবং স্থানীয় রাজনীতিতে জাতীয় রাজনীতির প্রভাব এবং প্রান্তিক মানুষের প্রতিদিনের সংগ্রাম তুলে ধরা হয়। চলচ্চিত্রটি ইতোমধ্যে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

Related Posts

1 Comments Text
  • Dominic123 says:
    Your comment is awaiting moderation. This is a preview; your comment will be visible after it has been approved.
    https://shorturl.fm/wjkc9
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ENGLISH »