• Home
  • দেশ
  • কোটি টাকা ব্যয়ে নির্মাণ, ছয় মাসেই ভাঙন

    কাউনিয়ার টেপামধুপুর সড়কে চরম ক্ষোভ ও দ্রুত সংস্কারের দাবি
Image

কোটি টাকা ব্যয়ে নির্মাণ, ছয় মাসেই ভাঙন

কাউনিয়ার টেপামধুপুর সড়কে চরম ক্ষোভ ও দ্রুত সংস্কারের দাবি

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কার ও কার্পেটিং করা হয়েছিল কাউনিয়া উপজেলার জনগুরুত্বপূর্ণ কাউনিয়া মোড়-টেপামধুপুর হাট সড়ক। কিন্তু কাজ শেষ হওয়ার ছয় মাস না যেতেই সড়কের বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের একাধিক স্থানে পাশ ধসে পড়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। দ্রæত সংস্কার না হলে উপজেলার সর্বোচ্চ রাজস্ব আদায়ের টেপামধুপুর হাটে যাতায়াত ব্যাহত হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। অথচ বিষয়টি দীর্ঘদিন ধরে দৃশ্যমান হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

সরেজমিনে দেখা যায়, তালতলা মোড় থেকে টেপামধুপুর হাট পর্যন্ত অন্তত ৭-৮টি স্থানে সড়কের পাশ ভেঙে গেছে। কোথাও কোথাও কার্পেটিংয়ের নিচের মাটি সরে গিয়ে রাস্তার একাংশ ঝুলে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক প্রশস্ত করা হলেও প্রয়োজনীয় গাইড ওয়াল নির্মাণ না করায় সামান্য বৃষ্টিতেই ভাঙন শুরু হয়েছে। এ অবস্থায় দ্রæত ব্যবস্থা না নিলে পুরো সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনদুর্ভোগ চরম আকার ধারণ করবে।

স্থানীয় বাসিন্দা মফিজ মাস্টার, গরু ব্যবসায়ী শফিকুল ইসলাম ও রিকশাচালক আমিনুলসহ এলাকাবাসী জানান, টেপামধুপুর হাটে প্রতিদিন অসংখ্য মানুষ ও পণ্যবাহী যান চলাচল করে। ভাঙন অব্যাহত থাকলে ব্যবসা-বাণিজ্য, কৃষিপণ্য পরিবহন ও সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা সৃষ্টি হবে। তারা দ্রæত গাইড ওয়াল নির্মাণসহ ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি জানান।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “বিষয়টি উপজেলা প্রকৌশলীকে জানিয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে।” উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম বলেন, “গাইড ওয়াল না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রæত সমাধানের চেষ্টা করা হবে।”

জনগুরুত্বপূর্ণ এই সড়কের ভাঙন রোধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »