Image

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার দুপুরে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। দুপুর আড়াইটা থেকে তিনটার মধ্যে তাঁর মৃত্যু হয় বলে জানান তিনি। অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের পুত্রবধূ রাজিয়া রহমানও তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মিরপুরের একটি রেস্তোরাঁয় দুপুরে খেতে গিয়েছিলেন তিনি। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। পরে সেখানকার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আবুল কাসেম ফজলুল হক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। তিনি বাংলা একাডেমির সভাপতি ছিলেন।

‘একুশে ফেব্রুয়ারি আন্দোলন’, ‘রাজনীতি দর্শন’, ‘সাহিত্য চিন্তা’, ‘সংস্কৃতির সহজ কথা’সহ তাঁর ২০টির বেশি বই প্রকাশিত হয়েছে। তাঁর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‘ইতিহাসের আলোকে বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘স্বদেশচিন্তা’।১৯৮১ সালে তিনি পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »