• Home
  • দেশ
  • গণধোলাইয়ের পর অভিযুক্তকে পুলিশে সোপর্দ

    সিংড়ায় স্কুল থেকে বাসায় ফেরার পথে শ্লীলতাহানির শিকার শিক্ষার্থী
Image

গণধোলাইয়ের পর অভিযুক্তকে পুলিশে সোপর্দ

সিংড়ায় স্কুল থেকে বাসায় ফেরার পথে শ্লীলতাহানির শিকার শিক্ষার্থী

রাকিবুল ইসলাম, সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টার ঘটনা ঘটেছে।

রবিবার দুপুরে সিংড়া পৌরসভার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে হাতেনাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।আটককৃত যুবকের নাম গৌতম। সে উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে এবং পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী স্কুল থেকে পায়ে হেঁটে বাড়ি ফিরছিল। পথে চৌগ্রাম এলাকার গৌতম তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে রাস্তার পাশের একটি নির্জন ও ফাঁকা বাড়িতে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ওই ছাত্রীটি চিৎকার শুরু করে এবং আত্মরক্ষার্থে অভিযুক্ত যুবকের হাতে কামড় দিয়ে তার কবল থেকে পালিয়ে আসতে সক্ষম হয়।

পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্ধ এলাকাবাসী ঘটনাস্থল থেকে অভিযুক্ত গৌতমকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে। গণধোলাইয়ে আহত হওয়ায় পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত যুবককে আটক করেছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ENGLISH »