ভূমি দখলকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোঅলন গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী আজাদ

0
5

পঞ্চগড় প্রতিনিধি: পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন ভূমি দখলকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। কৃষকের এক খন্ড জমি তাদের বেঁেচ থাকার অবলম্বন।

তিনি মঙ্গলবার (১৯ মে) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন ভূমি দখল করে ব্যক্তি বিশেষ লাভবান হলেও এর ক্ষতি বহন করতে হয় সাধারণ মানুষকে। তাই জনগণকেই ভূমি দখলকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার জনগণের সম্পদ রক্ষায় বদ্ধপরিকর। যে কোনো অবৈধ দখল পুনররুদ্ধারে প্রশাসন কাজ করছে। দখলকৃত জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি জনগণের সম্পদ। তাই ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার ডিজিটাল পদ্ধতিতে সেবা সম্প্রসারণ করছে।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ ভূমি সেবা মেলাকে কেন্দ্র করে সকাল থেকেই কালেক্টরেট চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ এবং তথ্য জানার জন্য মেলায় অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার সিফাত ই রাব্বান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমীন,সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা সুলতানা, পিপি অ্যাডভোকেট মির্জা নাজমুল ই্সলাম কাজল, শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী সুফিয়া সুলতানা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন। পরে ফিতা কেটে, বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকভাবে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করে মেলার স্টোল পরিদর্শন করেন তিনি।

NO COMMENTS

LEAVE A REPLY