কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ভ‚মিসেবা পৌঁছে দিতে সারাদেশের ন্যায় কাউনিয়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা। মঙ্গলবার উপজেলা ভ‚মি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।
উদ্বোধন শেষে জনসচেতনতামূলক র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে শেষ হয়। সেখানে ভ‚মিসেবা বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা সহকারী কমিশনার (ভ‚মি) অংকন পালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এআরএম আল মামুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোজবাহুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী আতিকুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা নামজারি, অনলাইনে ভ‚মি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনক ভ‚মিসেবা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মেলায় সেবাগ্রহীতাদের তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য ভ‚মি অফিসের পক্ষ থেকে দুটি সেবা স্টল স্থাপন করা হয়েছে।



